সুন্দর পিচাইয়ের বেতন বাড়লো ২ মিলিয়ন ডলারে
অ্যালফাবেটের নতুন সিইও সুন্দর পিচাই এর বেতন বেড়ে দাড়ালো ২ মিলিয়ন ডলারে। অবশ্য সব মিলিয়ে তার বেতন বাবদ আয় উন্নীত হলো ১২ কোটি ডলারে। এই অর্থ তিনি শেয়র আকারে পাবেন। এছাড়াও, কোম্পানির নির্ধারিত লক্ষ্য পূরণ করলে পারফরমেন্সভিত্তিক শেয়ার হিসেবে তিনি আরও ৯০ মিলিয়ন আয় করতে পারবেন।
সুন্দর পিচাইয়ের বেতন বৃদ্ধির এই তথ্য দিয়েছে সিএনবিসি।
আগামী ১ জানুয়ারি থেকে তিনি এই নতুন স্কেলে বেতন পাবেন। ২০২০ সালের ২৫ মার্চ সময় ভিত্তিক এই বেতন অংশের ১২ ভাগের ১ ভাগ পাবেন তিনি। এরপর প্রতি প্রান্তিক শেষে ধাপে ধাপে বাকি টাকা পাবে পিচাই। আর এই অর্থ পেতে তাকে ২০২২ সাল পর্যন্ত অ্যালফাবেটেই চাকরি করতে হবে।
শুক্রবার অ্যালফাবেড বোর্ড এই ঘোষণা দিয়েছে।
২০১৫ সালে গুগলের সিইও হিসেবে দায়িত্ব নেন সুন্দর পিচাই। তখন থেকেই সিলিকন ভ্যালির সর্বোচ্চ আয়কারী প্রধান নির্বাহীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। গত বছর গুগলের সিইও হিসেবে তিনি বেতন থেকে আয় করেন ১ দশমিক ৮ মিলিয়ন ডলার। ২০১৮ সালে একই খাতে তার আয় ছিলো ৬ লাখ ৫০ হাজার ডলার।
গত ৩ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট থেকে পদত্যাগের ঘোষণা দেন সার্গেই ব্রিন ও সিইও ল্যারি পেইজ। অ্যালফাবেটের নতুন সিইও হিসেবে তারা ঘোষণা করেন গুগলের সিইও সুন্দর পিচাইয়ের নাম। গুগলের পাশাপাশি অ্যালফাবেটেরও দায়িত্ব কাঁধে আসায় তার বেতন বাড়ে।